শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

এবার হলিউড সিনেমায় মেসি

বিনোদন ডেস্ক : আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা গেছে বহুবার। যুক্তরাষ্ট্রে এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশিই উপস্থাপন করছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এবার মডেলিং এবং ফুটবলের পাশাপাশি এবার তিনি ধরা দেবেন সিনেমাতেও। হলিউডেও অভিষেক হয়ে গেল এই কিংবদন্তী খেলোয়াড়ের। ‘ব্যাড বয়েস’ এর চতুর্থ সিক্যুয়েল ‘ব্যাড বয়েস: রাইড অর ডাই’ এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে। এই ছবির প্রোমেশনের জন্যই ব্যবহার করা হয়েছে মেসিকে।

মঙ্গলবার (২৮ মে) হুপ সেন্ট্রাল তাদের পেজে ব্যাড বয়েস সিনেমার চতুর্থ সিক্যুয়েলের ট্রেইলার প্রকাশ করেছে। তাতে সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায়। তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ট্রেইলারে দেখা যায়, ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার। তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাঁফ ছেড়ে বাঁচবেন সেই সময় দরজায় ঘন্টা বাজে। দরজা খুলেই অবাক হয়ে যান দুজন। দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেসিকে এ সময় ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে। যা মেসিভক্তদের জন্য তাজ্জব বনে যাওয়ার মতোই বিষয়। এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে মোটামুটি ইংরেজি শিখে নিয়েছেন মেসি।

ব্যাড বয়েস সিনেমায় যদিও মেসিকে দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয়। সে হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা হিসেবে ধরে নেওয়া যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ