শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের ৪ গান

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় ‘ঈশ্বর’ ও ‘রাজকুমার’র ‘বরবাদ’ এবং ‘মা’ গানের সুর-সংগীত করে সিনেমা প্রেমীদের কাছে নতুন করে আলোচনায় এসেছেন প্রিন্স মাহমুদ। ব্যাক টু ব্যাক তার তিনটি গানই ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

এবার কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ আসন্ন ঈদুল আযহার ছবির ‘জংলি’র চার গানের সুর সংগীত করেছেন। ছবির পরিচালক এম রাহিম খবরটি জানিয়েন। বলেছেন, ‘জংলি’র সবগুলো গান প্রিন্স ভাই করছেন।

নির্মাতার ভাষ্য, ”আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। তিনি আমাদের কিংবদন্তি। গানগুলো এতো ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন।”

এর আগে একাধিক সিনেমার গান করেছেন প্রিন্স মাহমুদ। তবে এটিই প্রথম ছবি, যার সবগুলো গান তিনি একাই করছেন।

প্রিন্স মাহমুদ বলেন, নানান কাজে ডুবে থাকতে হয়। একটি ছবির সবগুলো গান করতে অনেক সময় দিতে হয়। সেই সময় বের করা মুশকিল ছিল। তবে ‘জংলি’র গানগুলো অসাধারণ হয়েছে। গানগুলো যারা গেয়েছেন তারাও দারুণ এফোর্ট দিয়ে ভালো করার তাড়না থেকে চেষ্টা করেছে। আমিও আমার জায়গায় ভালো করার ট্রাই করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে।

‘জংলি’তে অভিনয় করছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান, এরফান মৃধা শিবলু, সোহেল খান। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের চলছে, মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

সর্বশেষ পাওয়া সংবাদ