শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিনোদন

শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানি

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা।

শনিবার (২৫ মে) ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’

তবে কী কারণে সদস্যপদ ছাড়তে চাইছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। কারণ জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।

এদিকে, এবারের সদ্যসমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এমন ঘটনা নিয়ে অধিকাংশ শিল্পী বিব্রত ও বিরক্ত।

সবশেষ ওমর সানীকে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। এতে ওমর সানী ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

আরও পড়ুন:

শখের গয়না বিক্রি করে নির্বাচন করেছি: নিপুণ

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

ডিপজলকে শিল্পী সমিতির পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

এই সম্পর্কিত আরো