শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

সিনেমায় অভিনয় করতে টাকা নেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৮৮ সালে টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ খান ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক (বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ২৮ কোটি টাকার বেশি)। শুধু টাকার অঙ্কে নয় বলিউডের বর্তমানের সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়কও কিং খান। এই হিসাবে সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত নায়কও তিনি।

তবে শাহরুখ নাকি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি।

এই শোতে শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক কেমন। উত্তরে শাহরুখ বলেন, তিনি বিভিন্ন শো, এন্ডোর্সমেন্ট ও লাইভ শোর জন্যে টাকা নিলেও সিনেমায় অভিনয় করার জন্য নেন না। তিনি দাবি করেন, গত ২০ বছরে কোনো নির্মাতা বলতে পারবে না, তাদের কাছে তিনি অর্থ চেয়েছেন। সিনেমায় লাভ হলে সেই লভ্যাংশ থেকে নেন কিন্তু সিনেমায় লস হলে সেখান থেকে কিছুই নেন না এই তারকা।

এমন উত্তরের পর তার আয়ের উৎস জানতে চাইলে তিনি বলেন, সিনেমার জন্য পারিশ্রমিক না নিলেও এর বাইরে অনেক কাজ করেন তিনি। সেখান থেকে অর্জিত আয় দিয়ে সংসার চলে যায়। অভিনয় করাকে তিনি পূজার সাথে তুলনা করে জানান, এই কাজ করে তিনি কখনোই পারিশ্রমিক নেবেন না।

বর্তমানে শাহরুখ খান পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমা দিয়ে শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলেও জানা যায়।

আরও পড়ুন:

ডিপজলকে শিল্পী সমিতির পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

অন্তঃসত্ত্বা দীপিকার নাম বদলে দিলেন রণবীর

সিনিয়র না হলে জয়কে ধরে থাপড়াতাম: মিষ্টি জান্নাত

সর্বশেষ পাওয়া সংবাদ