শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘নজরুল পদক ২০২৪’ পাচ্ছেন যে চার গুণী

বিনোদন ডেস্ক : চলতি বছর জাতীয় কবি কাজী নজরুল পদক পাচ্ছেন চার গুণী। সম্প্রতি তাদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যে চার গুণী ‘নজরুল পদক-২০২৪’ পাচ্ছেন তারা হলেন- নজরুলসংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।

জাতীয় কবির ১২৫তম জন্মদিন উপলক্ষে গত রবিবার পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি। আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক দেওয়া হবে। কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সৌমিত্র শেখর।

এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চার দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ