শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অন্তঃসত্ত্বা দীপিকার নাম বদলে দিলেন রণবীর

বিনোদন ডেস্ক : বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসারে সেপ্টেম্বরেই আসছে নতুন অতিথি। সন্তানের আগমনের প্রথম সুখবর তারা প্রকাশ করেন ২৯ ফেব্রুয়ারি। অনেকেই ধারণা করছেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। এখন পর্যন্ত দীপিকাকে দেখে বোঝার উপায় নেই, তিনি মা হতে চলেছেন।

তার নির্মেদ, সুঠাম শরীরে মেদের লেশমাত্র নেই। সাধারণত অন্তঃসত্ত্বা থাকাকালীন ওজন বৃদ্ধি পায় মেয়েদের। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম দীপিকা। সম্প্রতি সন্তানের ‘আল্ট্রাসোনোগ্রাম’র ছবি প্রকাশ্যে এনেছেন তারা। সন্তান আগমনের এখনও প্রায় পাঁচ মাস বাকি। এর মাঝেই দীপিকার নতুন নাম দিলেন রণবীর।

বিয়ের পাঁচ বছরের মাথায় মা হতে চলেছেন দীপিকা। তবে মাতৃত্বকালীন ছুটি না কাটিয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। ডেডলাইনের ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’র তালিকায় প্রথম ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। দীপিকার সঙ্গে এ তালিকায় নাম রয়েছে হলিউডের খ্যাতনামী অভিনেত্রী উমা থারম্যানের। স্ত্রীর এ সাফল্য ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর। উচ্ছ্বাস প্রকাশ করে স্ত্রীকে ‘বেবি মাম্মা’ অর্থাৎ ‘বাচ্চার মা’ বলে ডাকলেন। দীপিকাকে নিয়ে প্রকাশিত আর্টিকেলের ছবি তুলে অভিনেতা লেখেন, ‘বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে…।’

সর্বশেষ পাওয়া সংবাদ