শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ফারিণের সঙ্গে নতুন গান করবেন তাহসান 

বিনোদন ডেস্ক : হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রথমবারের মতো গান করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সংগীতশিল্পী তাহসান খান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এবার ফারিণের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি। তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকেতে।

তিনি বলেন, আমাকে এবং তাসনিয়া ফারিণকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ যে, তিনি এ সুযোগটা করে দিয়েছিলেন। আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব, তবে এখন না। আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করব।

‘রঙে রঙে রঙিন হবো’ গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ, আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে। তা শুনে আমারও ভালো লেগেছে। অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম। চেয়েছিলাম অভিনয় থেকে পড়াশোনা করতে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে। আমার নতুন গান আসবে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন তাহসান খান।

সর্বশেষ পাওয়া সংবাদ