শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ
advertisement
বিনোদন

ভারতের সবচেয়ে ধনী নায়িকা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডেরও একসময়ের শীর্ষ অভিনেত্রী তিনি। বর্তমানে পর্দায় সেভাবে ব্যস্ত না থাকলেও সম্পত্তির দিক থেকে ঐশ্বরিয়াই নাকি ভারতের সবচেয়ে ধনী নায়িকাদের একজন।

তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি রুপি। নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হিসেব অনুযায়ী, ঐশ্বরিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি রুপি।

অভিষেক বচ্চনের স্ত্রী সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়িকাদের। ঐশ্বরিয়ার পরে ভারতের ধনী নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি রুপি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫১৭ কোটি রুপি। আর ভারতের ধনী নায়িকাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন কারিনা কাপুর খান। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি রুপি। এর পরেই রয়েছেন দীপিকা পাডুকোন। এই অভিনেত্রীর মোট মোট সম্পত্তির পরিমাণ ৩১৪ কোটি রুপি।

তালিকায় ষষ্ঠ স্থানে আছেন আনুশকা শর্মা। তার মোট সম্পত্তি ২৫৫ কোটি রুপির। ভারতের অন্যান্য ধনী নায়িকাদের মধ্যে আছেন মাধুরী দীক্ষিত নেনে (তার মোট সম্পত্তি ২৪৮ কোটির), কাজল (তার মোট সম্পত্তি ২৪০কোটির), ক্যাটরিনা কাইফ (তার মোট সম্পত্তি ২২৪ কোটির), শিল্পা শেঠি (তার মোট সম্পত্তি ১৫৮ কোটির), নয়নতারা (তার মোট সম্পত্তি ২০০ কোটির) ও রানি মুখার্জি (তার মোট সম্পত্তি ২০০ কোটির)।

আরও পড়ুন:

প্রেম করলে শরীর ও মন ভালো থাকে : মন্দিরা

তামান্নার গোপন অভ্যাসের কথা ফাঁস

চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার

সর্বশেষ পাওয়া সংবাদ