শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
বিনোদন

টাইটানিকের ক্যাপ্টেন অভিনেতা বার্নার্ড হিল আর নেই

বিনোদন ডেস্ক : হলিউডের সিনেমা টাইটানিক ও দ্য লর্ড অব দ্য রিংস খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।

তিনি জানান, রোববার ভোরে অভিনেতা বার্নার্ড হিল মারা যান। আর এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, বার্নার্ড হিল অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।

সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে বার্নার্ড হিলের টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে ওই নাটকটি রোববার থেকে সম্প্রচার শুরু হয়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।

টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বার্নার্ড হিল। দ্য লর্ড অব দ্য রিংস-এ তার চরিত্রের নাম ছিল কিং থিওডেন। তাকে শেষ দেখা গিয়েছিল হলিউড ছবি ‘ফরএভার নাও’-এ।

আরও পড়ুন:

আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ পাচ্ছেন শাকিব

দিল্লিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

বাংলায় আসছে ‘পুষ্পা ২’

সর্বশেষ পাওয়া সংবাদ