শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
বিনোদন

দিল্লিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

বিনোদন ডেস্ক : এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘অভাগী’ সিনেমাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এবার এই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা।

সম্প্রতি দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। সিনেমার সেই উৎসবেই এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা। এই পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। এই সিনেমাকে শুধুমাত্র একটি সিনেমা হিসাবেই নয়, সামাজিক সচেতনতা ও সার্বিক মানবিকতার এক আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই ছবি। কারণ এই ছবির নেপথ্যে রয়েছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক|

ইতোমধ্যেই চলচ্চিত্রটি প্রশংসিত হওয়ার পাশাপাশি অনেকগুলো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হওয়ার জন্য মনোনীতও হয়েছে। এই সিনেমাটি নির্মাণের নেপথ্যে ছবির প্রযোজক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিকের মূল উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে সমাজ সেবা করা। ইতিমধ্যেই উনি আটটি গ্রামকে দত্তক নিয়েছেন এবং একটি অনাথ আশ্রমও পরিচালনা করছেন। আরও বেশী সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার নিরলস প্রচেষ্টা উনি করে চলেছেন এবং ওঁর প্রধান প্রতিষ্ঠান, আই. সি. এইচ (ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ)-এর নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করতে চান। ’

এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী মিথিলা বলেন, ‘এই সমাজে নারীদের উপর, আর নারী যদি হয় দলিত শ্রেণীর, তাহলে তাদের উপর যে শোষণ হয়, ‘ও অভাগী’ ছবিতে তারই প্রতিচ্ছবি দেখা যাবে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।’

আরও পড়ুন:

বলিউডের গানে আসিফ

নির্মিত হচ্ছে পার্বতী বাউলের বায়োপিক

তারকাদের মধ্যে দেশে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

সর্বশেষ পাওয়া সংবাদ