শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
বিনোদন

নির্মিত হচ্ছে পার্বতী বাউলের বায়োপিক

বিনোদন ডেস্ক : এবার পার্বতী বাউলের জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে তার বায়োপিক। সিনেমার নাম রাখা হয়েছে ‘জয়গুরু’। সিনেমাটি হিন্দিতে তৈরি হবে বলে জানা গেছে। এটি নির্মাণ করবেন টালিউড অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার।

দিন কয়েক আগে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সংগীত পরিবেশনের পর নিজের মুখে এই সিনেমার কথা ঘোষণা করেন পার্বতী।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সৌম্যজিৎ বলেন, তার সঙ্গে প্রথম আলাপের পর থেকেই সিনেমাটি নির্মাণের প্রবল ইচ্ছে তৈরি হয় আমার মধ্যে। এক বছর ধরে তার আশ্রমে যাতায়াত শুরু করি। এরপর সিনেমার চিত্রনাট্য তৈরি করি।

পাশাপাশি পার্বতীর মতো শিল্পী তাকে এই কাজে অনুমতি দিয়েছেন বলেও তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সৌম্যজিৎ। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই নির্মাতা।

তবে সৌম্যজিৎ জানান, একজন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বাইয়ের একজন সংগীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে সিনেমার গল্প। মূলত রেকর্ডিং স্টুডিওতেই বাউল শিল্পীর মুখে তার অতীত জীবনের কাহিনি দেখা যবে।

বাউল সঙ্গীতের এক অনন্য নাম পার্বতী। দুই বাংলাসহ আন্তর্জাতিক অঙ্গনে বাউল সংগীতকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন তিনি। তার মুখে একটি বাক্যই বেশি শোনা যায়। এই সঙ্গীতশিল্পী ফোন ধরেই বলেন, ‘জয়গুরু’, দেখা হলেও তাই। এমনকি বিদায় দেওয়ার সময়ও বলেন ‘জয়গুরু’!

আরও পড়ুন:

তারকাদের মধ্যে দেশে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বললেন ইমন

শাকিবের জন্য পাত্রী খুঁজছে পরিবার, বাসায় ঢুকতে মানা অপু–বুবলীর

সর্বশেষ পাওয়া সংবাদ