শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
বিনোদন

অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বললেন ইমন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা ইমন। ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায় প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায়। সিনেমা ছাড়াও বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখা পাওয়া যায়। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলে আখ্যা দিয়েছেন।

ঈদ শেষ হয়ে গেলেও বিনোদন অঙ্গনে এখনো শেষ হয়নি ঈদের আমেজ। বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে তারকারা হাজির হচ্ছেন। কথা বলছেন নানা বিষয় নিয়ে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশে নায়কের কাছে উপস্থাপক জানতে চান- ঢালিউডের গসিপ কুইন কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথা বলেন।

ইমন একটু হেসেই বলেন, ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এজন্য অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। ইমন আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।

আরও পড়ুন:

শাকিবের জন্য পাত্রী খুঁজছে পরিবার, বাসায় ঢুকতে মানা অপু–বুবলীর

রাফীর ‘অমীমাংসিত’ প্রদর্শন উপযোগী নয়: সেন্সর বোর্ড

অভিভাবকত্ব পেয়ে ইতিহাস গড়লেন বাঁধন

সর্বশেষ পাওয়া সংবাদ