শনিবার, ২২ আগস্ট ২০২৬
শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি - নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে
advertisement
বিনোদন

‘নারীবাদ সমাজকে ধ্বংস করছে’: নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউডের অন্য়তম প্রতিষ্ঠিত ও জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি মাডগাঁও এক্সপ্রেস ছবিতে নজর কাড়েন তিনি। তবে এবার এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে এমন এক কথা বলে বসলেন তিনি, যাতে তাঁর উপর রেগে লাল নেটপাড়া।

সম্প্রতি একটি পডকাস্টের সাক্ষাৎকারে নোরা বলেছেন, ‘নারীবাদ আসলে সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। আমি বলছি না যে মেয়েরা পড়াশুনা করবে না বা চাকরি করবে না; অবশ্যই করবে। তবে এর একটা মেয়াদ বা সময়কাল আছে। পুরুষ চাকরি করবে, টাকা উপার্জন করবে, খাবার আনবে, পরিবারকে রক্ষা করবে। অন্যদিকে নারী মা হবে, সন্তানের দেখাশোনা করবে, রান্না করবে, ঘরের কাজ করবে। নারী–পুরুষের ভূমিকা এমনই হওয়া উচিত। এতে খারাপ কী! আমি এভাবেই চিন্তা করি। শুনলে মনে হবে, আমি হয়তো এখনো আদ্যিকালেই পড়ে আছি বা “ওল্ড স্কুল”। তবে এটাই আমার বিশ্বাস।’

নোরার কথা শুনে কার্যত অবাক সকলেই। তিনি নিজে দাপিয়ে কাজ করছেন বহির্বিশ্বে , অথচ তিনি মেয়েদের বাড়ির কাজে বাধতে চাইছেন। নোরার কথা বিরক্ত হয়ে এক ব্যক্তি লেখেন, ‘উনি কেন এখনো বিয়ে করে বাচ্চা লালনপালন না করে “বেপর্দা হয়ে” নাচানাচি করে বেড়াচ্ছেন? সিনেমায় যতই নায়িকা হন না কেন, ব্যক্তিগত জীবনে আপনি আসলে একটা খলচরিত্র।’ অন্য আরেক ব্যক্তি লেখেন,‘ এত ফালতু কথা আমি জীবনে শুনিনি। বুঝেছি, উনি কাদের খুশি করতে এসব কথা বলছেন! ওনার ভক্তরা তো সাধারণত পুরুষ। উনি আসলে ওনার পুরুষ ভক্তদের খুশি করতে চান।’

এছাড়াও পাপারাৎজিদের বিরুদ্ধে বেশ গুরুতর এক অভিযোগ আনেন বলিউড অভিনেত্রী। তাঁর মতে, অভিনেত্রীদের শরীরের প্রাইভেট পার্ট জুম করে তোলার প্রবণতা বেশ জেঁকে বসেছে পাপারাৎজিদের! তারকাদের সঙ্গে পাপারাৎজ্জিদের সম্পর্কটা এক সুতায় বাঁধা। বিমানবন্দর হোক বা কোনও পার্টি কিংবা শুটিং সেট, তারকাদের আশেপাশে পাপারাৎজ্জিরা সর্বত্রই বিরাজমান।

নোরা বলেন, ‘আমার মনে হয় পাপারাৎজ্জিদরা এইরকম নিতম্ব দেখেননি। এটা শুধু আমার সঙ্গে হয় এমনটা নয়। যে কোনও অভিনেত্রীর সঙ্গেই এই ঘটনা ঘটান পাপারাৎজ্জিরা। অনেক সময় হয়তো পশ্চাৎদেশ জুম করে দেখান না কারণ সেটা দেখতে খারাপ লাগবে। কিন্তু, শরীরের অন্য অংশে সেটা করা হয়। অনেক সময় তো জুম ইন করার মতো কিছু থাকেও না। সেই সময় কীসের উপর ফোকাস করেন পাপারাৎজ্জিরা?’

কিছুদিন আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্রুণাল ঠাকুরকে পিছন ঘুরে প্যাপেরা পোজ দিতে বললে তিনি আপত্তি জানান। ঠিক একইরকমভাবে আপত্তি জানান শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও। নোরা আরো বলেন, ‘আমি আমার শারীরিক গঠন নিয়ে খুশি। এই জন্য নিজেকে লাকি মনে হয়। আমি কখনই নিজের শরীরের গঠন নিয়ে অস্বস্তিবোধ করি না’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

রাফীর ‘অমীমাংসিত’ প্রদর্শন উপযোগী নয়: সেন্সর বোর্ড

পদ্মশ্রী পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

অভিভাবকত্ব পেয়ে ইতিহাস গড়লেন বাঁধন

সর্বশেষ পাওয়া সংবাদ