শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু সাংবাদিকদের সামনে ফলাফল ঘোষণা করেন।

Imported from WordPress: image-35.png

খোরশেদ আলম খসরু জানান, সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। মাত্র ১৭ ভোটের ব্যবধানে নিপুণ আক্তারকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। তার প্রাপ্ত ভোট ২২৫।

সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন- সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। নির্বাচনে ৮৩ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সম্পর্কিত আরো