শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ঈদ উপলক্ষ্যে ‘আইপিডিসি আমাদের গান’ নিয়ে আসছে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর-এর উৎসবের আবহের মাঝে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে বহুল জনপ্রিয় একটি গানের নতুন পরিবেশনা।

বরেণ্য সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি যৌথভাবে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মিফতাহ জামান এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি একাধারে সঙ্গীতজগতেও প্রশংসনীয় পদচারণা রেখেছেন।

‘আইপিডিসি আমাদের গান’-এর চলমান ৫ম সিজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার-কে যিনি এদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে এক অমর নাম।

সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গানের আবেদন আজও বাংলাদেশের মানুষের কাছে বিরাজমান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ‘আইপিডিসি আমাদের গান’-এর ৫ম সিজনের আয়োজন।

সর্বশেষ পাওয়া সংবাদ