মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
খেলাধুলা

আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল। 

এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

আয়োজকদের মতে, এই টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আর এর  মধ্যে ৫শর বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, লিগের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন। একই সঙ্গে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের এই পেসারকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তারা।

পোস্টটিতে লেখা ছিল, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ