শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

নিখোঁজের চার দিন পর জঙ্গলে মিলল অভিনেতার মরদেহ!

বিনোদন ডেস্ক : চার দিন ধরে নিখোঁজ ছিলেন মার্কিন অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির। এবার জঙ্গল থেকে মিলল নিথর মরদেহ। প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’-এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু অকালেই প্রাণ হারালেন অভিনেতা। মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেতা।

প্লেন্টির আত্মীয়, ‘ইয়েলোস্টোন’ অভিনেতা মোসেস ব্রিংস প্লেন্টি ইনস্টাগ্রামে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং অভিনেতার বাবার একটি বিবৃতি শেয়ার করেছেন।

বিবিসির প্রতিবেদন অনুসারে, একজন নারী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পর সেখান থেকে প্রাণপণে ছুটে চলে পালাতে দেখা যায় ব্রিংস প্লেন্টিকে। এরপর থেকেই তাঁর খোঁজে ছিল পুলিশ। সর্বশেষ ট্র্যাফিক ক্যামেরায় ঘটনার পরপরই অভিনেতাকে শহর ছেড়ে দক্ষিণমুখী ৫৯ হাইওয়েতে দেখা যায়। জনসন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছিল, তাঁকে কেউ কোথাও দেখতে পেলে যেন খবর দেয়। এরপর থেকে পুলিশ ও তাঁর পরিবার খোঁজ করছিল। নিখোঁজের পর থেকেই অভিনেতার মোবাইল ফোন বন্ধ ছিল। অবশেষে গত শনিবার জঙ্গলের মধ্যে গাড়ির পাশে মরদেহ উদ্ধার হয়।

অভিনেতার বাবার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর আমাদের সাথে নেই তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকগ্রস্ত। যারা কোলের জন্য প্রার্থনা করছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জানা গেছে,পারিবারিক অশান্তির এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল লরেন্স পুলিশ।

প্রসঙ্গত, কোল ব্রিংস প্লেন্টি আমেরিকান ওয়েস্টার্ন ড্রামা টিভি সিরিজ ‘১৯২৩’-এ পিট প্লেন্টি ক্লাউডস চরিত্রে অভিনয় করেছিলেন, এটি প্যারামাউন্ট সিরিজ ‘ইয়েলোস্টোন’-এর একটি প্রিক্যুয়েল। এছাড়া টিভি সিরিজ ‘ইন্টু দ্য ওয়াইল্ড ফ্রন্টিয়ার’ এবং ‘দ্য টল টেলস অব জিম ব্রিজার’-এ দেখা গেছে অভিনেতাকে।

আরও পড়ুন:

হোটেল থেকে পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

‘২ হাজারের বেশি দামের জামা কেনা আমার কাছে বিলাসিতা’

সিনেমার গল্প-নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা বেড়েছে: ববিতা

সর্বশেষ পাওয়া সংবাদ