শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনলেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন। ঈশা আম্বানির এই সাধের বাড়িটি অবস্থিত আমেরিকার লস এঞ্জেলসে। বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে ঝিলমিল লেগে যাবে।

image-9

এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালুন কি নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও। ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তার হবু স্বামীর নাম রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।

আরও পড়ুন:

মুক্তির ১০ দিন আগেই ‘রাজকুমার’র টিকিট বিক্রি শুরু

ভাইরাল শিল্পী দীর্ঘস্থায়ী হন না: সুরকার জিৎ

শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !

সর্বশেষ পাওয়া সংবাদ