শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

মুক্তির ১০ দিন আগেই ‘রাজকুমার’র টিকিট বিক্রি শুরু

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‌‘রাজকুমার’। এছাড়া ঈদ উপলক্ষে মুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে ১৩টি ছবি! তবে মুক্তি প্রতিক্ষীত এই ছবিগুলোর ভিড়ে সিনেমা হল মালিক ও দর্শকদের চাহিদার তুঙ্গে রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’। বেশকিছু সিনেমা হল মালিকরা এমনটাই জানিয়েছে। এ ছাড়া সিনেমাটি নিয়ে শাকিবিয়ানদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। যে কারণে মুক্তির ১০ দিন আগেই রাজকুমার-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) থেকে সিরাজগঞ্জ জেলার রুটস সিনেক্লাব সিনেমা হলে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

গণমাধ্যমে খবরটি জানিয়েছেন মাল্টিপ্লেক্সটির চেয়ারম্যান সামিনা ইসলাম।

তিনি বলেন, ‌‘সোমবার সকাল থেকে ঈদের দিনসহ প্রথম ৭ দিনের টিকিট বিক্রি শুরু করেছি। প্রথমদিনে সাড়াও ভালো পেয়েছি। সরাসরি এসে প্রথমদিনে অনেকেই টিকেট নিয়েছেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনেও রাজকুমার-এর বুকিং হচ্ছে। আমরা সিনেমাটি চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে ফেসবুকের মাধ্যমেও ভালো সাড়া পাচ্ছি।’

image-8

আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। সম্প্রতি সিনেমাটির একটি রোমান্টিক গান প্রকাশের পর দর্শকরা লুফে নিয়েছে।

হিমেল আশরাফ বলেন, ‘সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—দেশের সব হল মালিকরাই রাজকুমার নিতে চাইছেন। কারণ প্রতিটি হলই প্রিয়তমা চালিয়ে লাভবান হয়েছেন। আমরা বুঝে শুনে ছবি দিচ্ছি। আমার বিশ্বাস, রাজকুমার চালিয়েও তারা লাভবান হবেন।’

প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে আছেন এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ, আনোয়ার, আহমেদ শরীফ প্রমুখ।

আরও পড়ুন:

গ্যাংস্টার রূপে এলেন শাকিব খান

শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !

দর্শক মজেছে ‘রাজকুমার’ গানে

সর্বশেষ পাওয়া সংবাদ