শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ইফতার খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে: নিপুণ

বিনোদন ডেস্ক : আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ জন্য নির্বাচনের প্রচারণা এবং প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

এই খল-জুটি নির্বাচন উপলক্ষে বিএফডিসিতে পবিত্র রমজানকে কেন্দ্র করে প্রতিদিনিই শিল্পী কলাকুশলীদের ইফতার করাচ্ছেন। আর এই ইফতার আয়োজনে নাকি নির্বাচনের আরেক প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে নিয়ে বদনাম করা হয় বলে দাবি করেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি নিপুণ একটি সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গীবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে―কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।

আসন্ন এ শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা মাহমুদ কলিকে সভাপতি করে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ ব্যাপারে এ নায়িকা বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং তাকে চাঁদা পরিশোধ করতে হয়। এখানে আমার সভাপতি প্রার্থী সেসব নিয়ম পালন করেছেন।

এ অভিনেত্রী বলেন, বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এই নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

আরও পড়ুন:

শাকিবের ছবি বুকে নিয়ে বিমান থেকে লাফ

ভাইরাল শিল্পী দীর্ঘস্থায়ী হন না: সুরকার জিৎ

দর্শক মজেছে ‘রাজকুমার’ গানে

সর্বশেষ পাওয়া সংবাদ