শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

দর্শক মজেছে ‘রাজকুমার’ গানে

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‌‘রাজকুমার’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘রাজকুমার’র রোমান্টিক গান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় গানটি অনলাইনে আসার পর পরই মজেছে দর্শক। প্রকাশের সঙ্গে সঙ্গে এ গান ট্রেন্ডিংয়ে উঠে আসে! এমনকি গানের পাঞ্চ লাইন ও রাজকুমার সং নামগুলোও ট্রেন্ডিংয়ে আছে। গান প্রকাশের চার ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ গানেও এমন দেখা গিয়েছিল।

রাজকুমার গান ফেসবুকে ছাড়ার পর ১৮ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার লাইকস ২৮ হাজার মন্তব্য এবং ১১ হাজারের বেশি শেয়ার দেখা যায়! এতো অল্প সময়ে যা রীতিমত বিস্ময়কর!

গানে শাকিবের সঙ্গে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। তাদের নতুন রোমান্স উপভোগ করছেন নেটিজেনরা। তারা জানাচ্ছেন, গানটি এতো দৃষ্টি নন্দন যে অনেকের মনে হচ্ছে বলিউডি গান!

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে চোখ ধানানো সব লোকেশনে এ গানের শুটিং সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশি সিনেমার গানে আগে কখনো দেখা যায়নি। এ গানে মজেছে শাকিব খানের অনুরাগীরা। গানটি দেখে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে রিভিউ দেখা যাচ্ছে ইউটিউবে। তারা বলছেন, বাংলা সিনেমার গান এত উন্নত হবে ভাবতেও পারেননি।

রাজকুমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোনাল। এ গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেন আকাশ সেন।

ঈদে মুক্তি প্রাপ্ত সবগুলো ছবির মধ্যে চাহিদার শীর্ষে আছে ‘রাজকুমার’। শাকিবের এই সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ, প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আরও অভিনয় করেছেন কোর্টনি কফি, এরফান মৃধা শিবলু, তারিক আনাম খান, ডা. এজাজুল ইসলাম, আনোয়ার প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ