শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’।

ছবিটির ঘোষণা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিনেমা-সংশ্লিষ্টরা গোপন রাখছেন এর অভিনয় শিল্পীদের নামও। ক’দিন আগে জানা যায়, সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন মাসুমা রহমান নাবিলা ও ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। এবার জানা গেছে, ‘তুফান’-এ দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি হাজির হবেন ভিলেন চরিত্রে।

এর আগে গুঞ্জন রটে- সিনেমাটিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে এর পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন। এদিকে সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই।

যীশুর থাকা না থাকা নিয়ে আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলে বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি।

সর্বশেষ পাওয়া সংবাদ