সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

বিনোদন ডেস্ক : দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামছে আজ রবিবার (২২ জানুয়ারি)। ৯ দিনব্যাপী উৎসবে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন হয়। এবারের উৎসবের স্লোগান ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। যার মধ্যে নারী নির্মাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন এবং কবি সুফিয়া কামাল মিলনায়তন, ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তন, নন্দন থিয়েটার ওপেন গ্রাউন্ড এবং জাতীয় সঙ্গীত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা (ধানমন্ডি) প্রদর্শিত হয়েছে।

২৫২টি চলচ্চিত্র নয়টি বিভাগে প্রদর্শিত হয়েছে: এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্মস, নারী চলচ্চিত্র নির্মাতা, স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র এবং স্পিরিচুয়াল ফিল্মস।

এবারের উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী (২১ জানুয়ারি) মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এটির নেতৃত্ব দেবেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা জন জোস্ট এবং বেলজিয়ামের আঞ্জা স্ট্রেলেক। এছাড়াও একটি বিশেষ সেশন ছিল যেখানে স্ক্রিপ্ট পিচিং, ফিল্ম স্টাডিজ এবং বাস্তব চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন সাদিয়া খালিদ রিতি এবং চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ। এক্ষেত্রে বিধান রেবেইরো মাস্টার ক্লাস সেশন পরিচালনা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ