শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা পূজা চেরীর মা ঝর্ণা রায় আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকমাস ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

পূজার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজ।

তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।

এদিকে, মা ঝর্ণা রায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা চেরী। ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা বলেছিলেন, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।

আরও পড়ুন:

বিশেষ আয়োজনে ইত্যাদি’তে নাচলেন সিয়াম-মেহজাবীন

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি

কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

সর্বশেষ পাওয়া সংবাদ