শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

বিশেষ আয়োজনে ইত্যাদি’তে নাচলেন সিয়াম-মেহজাবীন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতিটি পর্বে খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, গান, অভিনয়, নত্য। পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি বিশেষ পর্বও। এবারের দলীয় সংগীতের বিষয়- মোবাইলের বিভিন অ্যাপসের ব্যবহার।

এই পর্বে অংশগ্রহণ করেছেন বড় পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার পর্দা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ বিভিন্ন নায়িকাদের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এবার হতে যাচ্ছে তার বিপরীত। নায়ক সিয়ামকে নিয়ে তুমুল নেচেছেন মেহজাবীন চৌধুরী। অঙ্গসজ্জাও নায়িকাসুলভ। এ যেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবির টিজার! ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্থিরচিত্র থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী বৃন্দ।

‘ইত্যাদি’ কর্তা হানিফ সংকেত নিশ্চিত করেছেন, এটা কোনও সিনেমা নয়! ঈদে টিভি পর্দাতেই এমন রূপে দেখা মিলবে সিয়াম-মেহজাবীনকে। বিশেষ একটি গানে মঞ্চ মাতাবেন দু’জনে।

হানিফ সংকেত জানান, গানটি বিষয়ভিত্তিক। যে গানের মাধ্যমে উঠে আসবে সোশ্যাল হ্যান্ডেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব বিষয়।

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

সর্বশেষ পাওয়া সংবাদ