শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

লন্ডনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি নির্মাতার

বিনোদন ডেস্ক : লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ গেল লন্ডন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখের। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু।

বাংলাদেশ সময় রবিবার রাতে স্বাধীন খসরু জিএম ফুরুখের সাথে নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, প্রতিনিয়ত যতো না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।

তিনি জানান, মৃত্যুর কারণ রাস্তায় অন্য একটা গাড়ি চাপা দেয়, তারপর অতিরিক্ত রক্তক্ষরণ।

সিলেটের বিয়ানীবাজার এলাকার বাসিন্দা ছিলেন লন্ডন প্রবাসী ফুরুখ। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। সিলেটি আঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ফুরুখ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।

image-49

আরও পড়ুন:

শাকিবের ‘তুফান’-এ মিমি-নাবিলা

আমাকে এখন সবাই ট্রাক বলে ডাকে: মাহি

সর্বশেষ পাওয়া সংবাদ