শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে ভারতের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে বাপ্পীর মায়ের। মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তবে কখন এবং কোথাও শেষকৃত্য সম্পন্ন হবে―সেটি জানানো হয়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন স্বপ্না সাহা। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মৃত্যুর কাছে হার মানলেন চিত্রনায়কের মা।

প্রসঙ্গত, বাপ্পী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জাহারা মিতু। হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে তার। এছাড়া ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

সর্বশেষ পাওয়া সংবাদ