শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

বিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। অভিনয় করেছেন বলিউড সিনেমায়ও। বেশ আগে দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার সিনেমায় নাম লেখান তিনি। সেখানেও নিজেকে প্রমাণ করেছেন জয়া। ওপার বাংলা থেকে জয়ার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে নামিদামি সম্মাননা।

ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এসময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

জবাবে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি।’

জয়াকে নিয়ে আরও বলা হয়, তিনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, ক্রিটিকস অ্যাওয়ার্ডসহ একাধিক বিদেশের পুরস্কার যেমন ঝুলিতে ভরেছেন, তেমনি ছয়বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের সাক্ষাৎকারের শুরুতেই জয়াকে প্রশ্ন করা হয়, এর আগেও তিনি বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কি না? জয়া জানান, বেশ কিছু কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ‘কড়ক সিং’ দিয়ে শুরু করা তাঁর কাছে উপযুক্ত সময় মনে হয়েছে। ছোট হলেও চরিত্রটির নানা স্তর তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

আরও পড়ুন:

শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

ফের বিয়ে করছেন অনুপম রায়

সর্বশেষ পাওয়া সংবাদ