শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

বিনোদন ডেস্ক : কলকাতার শোলাঙ্কি রায়কে কে না চেনে, ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গাতেই নিজের কাজের ছাপ ফেলেছেন তিনি। ‘ইচ্ছে নদী’ নামক এক সিরিয়াল থেকেই তাঁর পথ চলা শুরু। পর্দায় নিজের আসল রুপ দিয়েই সকলের নজর কেড়েছেন তিনি।

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সকলেরই বেশ কৌতুহল ছিল। ২০১৮ সালে স্কুল জীবনের বন্ধু শাক্য বোসের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন তিনি। বর-বন্ধুর হাত ধরেই নিউজিল্যান্ডে চলে যান তিনি। সেখানেই থাকবেন বলেও ঠিক করেন অভিনেত্রী। তারপর হঠাৎ করেই আবার ছোট পর্দায় ফেরা, একের পর এক হিট কাজ। সেখান থেকেই শুরু হয় জল্পনা। হঠাৎ কেন আবার ছোট পর্দায় ফিরলেন তিনি, কোথায় থাকছেন তাঁর স্বামী বা তাঁদের একসঙ্গে দেখা যায় না কেন? এই সবকিছু নিয়েই জল্পনা শুরু হয় তাঁর অনুরাগীদের মনে। এবার সেই নিয়েই মুখ খুললেন তিনি। এক জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরের ভিডিয়োতে জানালেন তাঁর বিবাহ বিচ্ছেদের কথা।

image-65

ভিডিয়োতে তিনি স্পষ্ট বলেছেন, তাঁর ডিভোর্স হয়েছে। আইনি ভাবেই বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রথমবার সকলের কাছে এই কথা ভাগ করেলেন তিনি। তিনি এও বলেন যে, তাঁর প্রাক্তন স্বামী ভীষণ ভালো একজন মানুষ। তবে পরিস্থিতির চাপে পড়েই এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বয়স কম ছিল বলেই, আবেগের বশেই পা দিয়েই বিয়ে করেছিলেন তিনি।

এই সমস্ত কথার পাশাপাশি নিজের কিছু ভালো লাগার কথাও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। শাহরুখ খান বা লিওনার্দো ডিক্যাপ্রিও-কে পর্দায় নায়ক হিসেবে পেলে তিনি জীবনে কাউকে চাইবেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘শাহরুখের জন্যই হয়তো মুম্বই চলে গেছি আমি’। কীভাবে ছোট পর্দায় পা রেখেছেন তিনি, কীভাবে তাঁর জার্নি শুরু সবকিছু নিয়েই খোশ মেজাজে কথা বলতে দেখা গেছে তাঁকে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

মৃত্যুর সংবাদ ছড়ানোর পর অভিনেত্রী জানালেন ‘বেঁচে আছি’

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ফের বিয়ে করছেন অনুপম রায়

সর্বশেষ পাওয়া সংবাদ