শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ফের বিয়ে করছেন অনুপম রায়

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ফের বিয়ে করছেন। আগামী ২ মার্চ প্রশমিতা পালের সঙ্গে নতুন ঘর বাঁধছেন শিল্পী।

বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অনুপম বলেন, ‘সই-সাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

গণমাধ্যমটির দাবি, প্রশমিতা পাল তিনিও সঙ্গীতশিল্পী। বন্ধুত্ব আগে থেকেই ছিল। পরে তা প্রেমে পরিণত হয়। অনুপম রায়ের নতুন সংসার পাতার খবর প্রকাশিত হলেও শিল্পীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছবছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। এর পর গত বছরের নভেম্বরে মাসে অপুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর। রটনা ঘটনায় পরিণত হয় ২০২৩ সালের ২৭ নভেম্বর। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। দু-বার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। এটি হতে যাচ্ছে অনুপমের তৃতীয় বিয়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ