শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

এবার হলিউড মাতাবেন অ্যাটলি!

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ দেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। বলিউডে রেকর্ড ভাঙা ব্যবসা করেছে অ্যাটলির ছবি। তার সঙ্গে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন পরিচালক। এই ছবিটি কিং খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি।

পরিচালকদের জন্য জওয়ান এই নতুন মাপকাঠি চিহ্নিতি করেছে। এই ছবি এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এবং সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসাবে স্থান পেয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটি ১১৬০ কোটি রুপি আয় করেছে।

জানা গিয়েছে, এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই পরিচালক। এক সাক্ষাৎকারে অ্যাটলি হলিউডের প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন। তিনি আস্থা প্রকাশ করেছেন, তাঁর স্বপ্ন তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। পরিচালক চান দর্শক তাঁর বানানো ছবি দেখার জন্য সময় এবং অর্থ বিনিয়োগকারী হিসাবে সর্বাধিক বিনোদল পান, সে কারণেই তিনি কিছুটা সময় চান।

অ্যাটলি তাঁর প্রথম ছবি থেকেই এই নীতির উপর জোর দিয়ে এসেছেন। পরিচালক বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। আমি আমার দায়িত্ব একই রেখেছি। ভবিষ্যতে, যদি কখনও হলিউডের ছবি বানাই, আমি তাই করব।’

হলিউডে ছবি নিয়ে পরিচালকের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছতে আমার ৮ বছর লেগেছে। হয়তো আগামি ৩ বছরের মধ্যে, আপনি একটি দুর্দান্ত ঘোষণা সহ সেখানে কিছু দেখতে পাবেন। আমি এটার উপর কাজ করছি।’

গত বছরের জওয়ান মুক্তির পর পরিচালক জানিয়েছিলেন, তিনি হলিউড স্টুডিয়োর সঙ্গে আলোচনায় নিযুক্ত ছিলেন। তিনি বলেন, হলিউডে আমাদের জাতীয় চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যিই সম্মান করে। আমি সেখানে বলেছিলাম কিছু তামিল ছবি করব। কিন্তু তারা সেটার পার্থক্য বুঝতে পারেনি।’

অন্য এক সাক্ষাৎকারে, অ্যাটলি হলিউডের প্রযুক্তিবিদদের কাছ থেকে প্রশংসা পাওয়ার কথা প্রকাশ করেছিলেন। বিশেষ করে জওয়ানের অ্যাকশন সিকোয়েন্সের জন্য। এরই সঙ্গে তিনি বলেন, ‘আমাদের ছবিতে যারা কাজ করেছেন তারা হলিউডের। অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস আমাদের সঙ্গে কাজ করেছেন। সুতরাং, স্পিরো এবং হলিউডের অন্যান্য দুর্দান্ত পরিচালক এবং প্রযুক্তিবিদরা জওয়ানের একই স্ক্রিনিংয়ে ছিলেন।’ সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ