শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ঋতুপর্ণাকে রাজনীতিতে আসার পরামর্শ ফেরদৌসের

নির্বাচনের আগে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ জানিয়েছিলেন যে তাঁর দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত, তাঁর জন্য প্রচার করতে পারেন। নায়কের এহেন কথায় প্রশ্ন উঠেছিল অনেক। কারণ কলকাতায় নির্বাচনের প্রচার করতে এসে বিপাকে পড়েছিলেন তিনি। এমনকী এই দেশে কাজ করতেও বাধা তৈরি হয়েছিল। ফেরদৌসের সেই মন্তব্যের পর মুখে কুলুপ আঁটলেও বাংলাদেশে পা রেখেই আওয়ামী লীগের প্রতীক হাতে নিয়ে একসঙ্গে ছবি তুললেন ফেরদৌস ও ঋতুপর্ণা।

বুহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানেই দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক তুলে দেন অভিনেতা।

ফেরদৌস বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার ২৫ বছরের পথচলা। আমি খুব কাছে থেকে দেখেছি, মানুষের পাশে থেকে তিনি কীভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় ঋতুপর্ণার থেকে তার বেশিরভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১০ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এদেশে এসেছে তাই তাকে আমাদের নৌকা দিয়ে তাকে বরণ করে নিতে চাই।’

অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফেরদৌস। তার দেখানো পথে ঋতুপর্ণাকে হাটার কথাও বলেন ফেরদৌস। তাঁর কথায়, ‘মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইবো তিনি যেন আমার দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন তাহলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই, ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন। তাহলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারবো।’

গত বৃহস্পতিবার সকালে ঢাকায় যান জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তু। সুচিত্রা সেনের স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব।’ মূলত সেই উৎসবের সাংবাদিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার আসেন অভিনেত্রী। সেখানেই দেখা হয় দুই বন্ধুর।

সর্বশেষ পাওয়া সংবাদ