শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

অসুস্থ সাবিনা ইয়াসমিন, চিকিৎসা চলছে সিঙ্গাপুরে

বিনোদন ডেস্ক : প্রায় ১৬ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন। সেই ধাক্কা সামলে ফের ফিরেছিলেন গানের জগতে। এর ফের ক্যানসারে আক্রান্ত সাবিনা।

সম্প্রতি হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। অনেক দিন ধরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী এই কিংবদন্তি গায়িকা।

শিল্পীর ঘনিষ্ট সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থ সাবিনা ইয়াসমিন। নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই দেওয়া হবে রেডিওথেরাপিও।

প্রায় পাঁচ দশক ধরে গানের জগতে রয়েছেন একুশে পদক এবং দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত সাবিনা ইয়াসমিন। বাংলাদেশে রুলা লায়লা ছাড়া তাঁর মতো খুব কম শিল্পীই এতদিন দাপটের সঙ্গে গানের জগতে রয়েছেন। মাত্র ৭ বছর বয়সে স্টেজে আবির্ভাব। রেডিও, টিভি নিয়মিত গান করতেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’, ‘মধুর জোছনা দীপালি’ ছায়াছবিতে গান গাওয়া শুরু করেন।

বাংলাদেশের পাশাপাশি ভারতের একাধিক ছবিতেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গান করেছেন কিশোর কুমার, মান্না দের সঙ্গে। ১৯৮৪ সালে তাঁকে একুশে পদক দিয়ে সম্মানিত করে বাংলাদেশ সরকার। পাশাপাশি দেশের অধিকাংশ অসামরিক সম্মান পেয়েছে প্রথিতযশা এই শিল্পী। ছবিতে সেরা কন্ঠশিল্পী হিসেবে মোট ১৪ জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

১৯৫৪ সালে সাতক্ষীরায় জন্ম সাবিনা ইয়াসমিনের। তালিম শুরু করেন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে। এরপর টানা ১৩ বছর তালিম নেন ওস্তার পি সি গোমেজের কাছে। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আবদুল আলিম থেকে শুরু করে অ্যান্ড্রু কিশোর, অধিকাংশ নামী শিল্পীর সঙ্গে গান করেছেন সাবিনা।

সর্বশেষ পাওয়া সংবাদ