শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ফের বিয়ে করলেন অভিনেতা তামিম

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা বিয়ে করেছেন। পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বিয়ের খবর নিজেই জানিয়েছেন এ অভিনেতা।

তামিম মৃধা বিয়ের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। এদিন কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা কখনো বা ভাগ্য। মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনা।’

এছাড়া পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আমার সব দর্শকদের জানাতে পেরে আমি আনন্দিত যে, রাইসা ইসলামের সঙ্গে আমার নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি। আগের সম্পর্কটা অনেক আগেই ভেঙে গেছে। যদিও কখনোই আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাইনি। কারণ এসব খুবই সংবেদনশীল বিষয়।’

তিনি আরও লিখেছেন, ‘আপনারা অবশ্যই আমাদের নবদম্পতির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদের আগামী দিনে ভালো রাখেন। আপনাদের দোয়াই আমাদের লক্ষ্য।’

এদিকে তামিম মৃধার বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক হয়েছেন নেটিজেনরা। কেননা, ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তিনি। পরবর্তীতে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়। আর বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন এ অভিনেতা।

প্রসঙ্গত, তামিম মৃধা ইউটিউবের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর সেখান থেকে অভিষেক হয় ছোটপর্দায়। বর্তমানে অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করছেন। আর নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ