শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

এবার শাকিব খানের নায়িকা মিমি!

বিনোদন ডেস্ক : পুজোর সময় টলিউডে শেষ রক্তবীজ ছবিতে ও সম্প্রতি যাহা বলিব সত্যি বলিব ওয়েব সিরিজে নজর কেড়েছেন মিমি চক্রবর্তী। এছাড়াও বলিউডে তাঁকে দেখা গেছে পোস্ত ছবির রিমেক শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীতে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে টলিউডে হাতে কাজ নেই নায়িকার। তাই বলিউডের পর এবার তিনি পাড়ি দিলেন ঢালিউডে। শোনা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কলকাতার মিমি চক্রবর্তী।

প্রথমবার মতো শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন সুড়ঙ্গখ্যাত পরিচালক রায়হান রাফি। গামী ঈদুল আযহায় মুক্তি পাবে শাকিবের ছবি ‘তুফান’। সিনেমার এই ঘোষণার সময় এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।

জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে শুরু হবে সিনেমার শুটিং।

ইতোমধ্যেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সেট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সেটে তুলে ধরা হবে নব্বইয়ের দশকের বাংলাদেশকে। ছবিতে দেখা যাবে নব্বইয়ের দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও।

রামোজি ফিল্ম সিটি থেকে রায়হান রাফি বলেন, ‘বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বইয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে। প্রতিদিন প্রায় ১০০ মানুষ সেট নির্মাণের কাজে আছেন।’

আরও পড়ুন:

আন্তর্জাতিক মঞ্চে ফের শাড়িতে দীপিকা

হাতির ওপর নির্যাতন বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট

সর্বশেষ পাওয়া সংবাদ