শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ভুল চিকিৎসায় মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা

বিনোদন ডেস্ক : আমির খানের ‘দঙ্গল’ সিনেমার কথা প্রায় সবারই মনে আছে। ছবিতে জুনিয়র গীতা ফোগাট এবং ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিল জায়রা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। তাঁদের অভিনয় সকলের মন কেড়েছিল। তবে আজ সেই সব অনুরাগীদের জন্য একটা কালো দিন। মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন জুনিয়র ‘গীতা’ অর্থাৎ সুহানি।

কিছুদিন আগে দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। যার ফলে তাঁর পায়ের ফ্র্যাকচার হয়েছিল। সেই কারণেই বেশ কিছুদিন ধরে ওষুধ খাচ্ছিলেন তিনি। সেই ওষুধ খেয়েই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে তাঁর শরীরে তরল জমতে শুরু করে। সেই কারণে বেশ কিছুদিন ধরে দিল্লিক এইমসে ভর্তি ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও ছবি না দেখা গেলেও, দঙ্গল প্রচারের সময়, সুহানি তাঁর ইনস্টাগ্রামে প্রচুর ছবি শেয়ার করতেন। একটি ছবিতে, তাঁকে পরিচালক নীতেশ তিওয়ারি এবং অভিনেতা সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের সাথে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘গীতা ববিতা জুনিয়র ববিতা এবং পরিচালক’। এছাড়াও সুহানি তাঁর ফিডে আমির খান এবং শঙ্কর মহাদেবনের সাথে একটি ইন-ফ্লাইট ছবি শেয়ার করেন।

দঙ্গলের পরে, সুহানি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এবং তিনি তাঁর পড়াশোনায় মনোনিবেশ করতে চেয়েছিলেন। ছবিটিতে আমিরকে মহাবীর সিং ফোগাটের চরিত্রে দেখান, একজন অপেশাদার কুস্তিগীর যিনি তার কন্যা গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন।

আরও পড়ুন:

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত কাঞ্চন-পিঙ্কির

বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহিয়া মাহি

দুর্ধর্ষ শাকিব, প্রকাশ্যে ‘দরদ’ ফার্স্টলুক

সর্বশেষ পাওয়া সংবাদ