শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত কাঞ্চন-পিঙ্কির

বিনোদন ডেস্ক : শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে বহুদিন থেকেই জল্পনা চলছে। কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল বিবাহ বন্দনে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। তবে সেই বিষয় দুজনেই উড়িয়ে দিয়েছেন। আপাতত সেরকম কোনও পরিকল্পনাই নেই তাঁদের। তবে বর্তমানে অন্য এর কারণের জন্য আবারও খবরের শিরোনামে কাঞ্চন মল্লিক।

প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে অবশেষে বিবাহ বিচ্ছেদ সারলেন তিনি। আর এই খবর যে সত্যি সে বিষয়ে শিলমোহর দিয়েছে কাঞ্চন এবং পিঙ্কি নিজেরাই। ২০২১ সালে শ্রীময়ীকে নিয়েই তাঁদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল। কাঞ্চন-পিঙ্কির সাংসারিক ঝামেলা থানা-পুলিশ অবধি গড়িয়েছিল। অবশেষে বিবাহ বিচ্ছেদ হলো তাঁদের। কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। সেই জল্পনাকে উস্কে দিয়ে পরবর্তীকালে কাঞ্চন-শ্রীময়ীকে একাধিকবার একসঙ্গে দেখা দিয়েছেন। বাড়ির পুজা হোক কিংবা কোনও উদ্বোধন, দম্পতির মতো একসঙ্গে দেখ দিয়েছেন তাঁরা।

ডিভোর্স নিয়ে পিঙ্কি জানিয়েছেন, ‘কাজে ডুবে রয়েছি। ভালো আছি।’ বেশি কিছু জানাননি কাঞ্চনও। কোর্টের নির্দেশ অনুযায়ী মায়ের কাছেই থাকবে তাঁদের সন্তান। ছেলে এবং কাজ নিয়ে পিঙ্কি যে ভালোই আছেন তা জানা গিয়েছে। জল্পনা রটেছে, বিচ্ছেদের জন্য মোটা টাকা খোরপোষ দিতে হয়েছে কাঞ্চনকে। ৬০ লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স চূড়ান্ত হয়েছে।

এবার আর কোনও বাধা রইলো না কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কে। তবে কী এবার নতুন সম্পর্কের সূচনা ঘটাবেন কাঞ্চন? এই বিষয়ে কাঞ্চন জানিয়েছেন, ‘সবে এক মাস হয়েছে বিয়ে ভেঙেছে। এখনও ধাতস্থ হতে পারিনি। আগামী নিয়ে ভাবনা দূরঅস্ত। আগে নিজেকে একটু সামলাই। নিজের মতো করে থাকি। ভাবনা চিন্তাগুলো এলোমেলো হয়ে গিয়েছে। সে সব গুছিয়ে নিই। তারপর না হয় নতুন ভবিষ্যত নিয়ে ভাববো।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহিয়া মাহি

বিয়ে করলেন স্পর্শিয়া

দুর্ধর্ষ শাকিব, প্রকাশ্যে ‘দরদ’ ফার্স্টলুক

সর্বশেষ পাওয়া সংবাদ