শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ঢাকা আসছেন ভারতীয় র‌্যাপর বাদশাহ

বিনোদন ডেস্ক : এবার ঢাকায় গান গাইতে আসছেন বলিউডের আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী র‌্যাপার বাদশাহ। জানা যায়, জাকজমকপূর্ণ আয়োজনে লঞ্চিং হচ্ছে টেকনো স্পার্ক ২০ সিরিজ। এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’। এতে পারফর্ম করবে জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশাহ ৷ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে টেকনো মোবাইল।

আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে এই মিউজিক ফেস্টিভ্যাল। বিনোদনে ভরপুর এই অনুষ্ঠানে থাকছে চমকপ্রদ সব আয়োজন।

আদিত্য প্রতীক সিং সিসোডিয়া, সংগীতাঙ্গনে তিনি বাদশাহ হিসেবেই পরিচিত। হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য জনপ্রিয়। বাদশাহ এরই মধ্যে তাঁর বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও পরিচিতমুখ। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলেব্রিটি হিসেবে ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

এই মিউজিক ফেস্টে বাদশাহ ছাড়াও পারফর্ম করবে বাংলাদেশের ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

ইতিমধ্যে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে টেকনো মোবাইলের (https://www.facebook.com/TECNOMobileBangladesh) ফেসবুক পেজে।

সর্বশেষ পাওয়া সংবাদ