শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সুজাতা

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিমকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন তিনি। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাঁকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

গণমাধ্যমে সুজাতার নাতি ফারদিন আজিম বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’

ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ে রাতারাতি তারকা বনে যান সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর আসল নাম তন্দ্রা মজুমদার। নির্মাতা সালাহউদ্দিন সেই নাম পাল্টে রাখেন সুজাতা।

সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ প্রভৃতি।

চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সুজাতা। এ ছাড়া শিল্পকলায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক পান তিনি।

আরও পড়ুন:

ইরানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ফারিণ

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

সর্বশেষ পাওয়া সংবাদ