শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

নিজ বাসা থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে খ্যাতনামা সঙ্গীতশিল্পী মল্লিকা রাজপুত ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গায়িকা মল্লিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তার মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে তার রহস্যময় মৃত্যুতে হতবাকও হয়েছেন অনেকে।

মল্লিকার মা সুমিত্রা সিং জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটেছিল, তখন তাঁরা কিছুই জানতেন না। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। আর আলো জ্বলছিল। আমরা তিন বার দরজায় ধাক্কা দিয়েও খুলতে পারিনি। অবশেষে জানালা দিয়ে তাকিয়ে দেখি, মেয়েটা দাঁড়িয়ে আছে। সেটা দেখেই দরজায় কড়া নাড়তে থাকি, কিছুক্ষণ পরে দেখি মেয়েটা আমার ঝুলছে। পরে স্বামী ও অন্যদের ফোন করে ডাকি, কারণ তারা কেউ বাড়িতে ছিল না।

এই গোটা ঘটনায় পুলিশ অফিসার শ্রীরাম পাণ্ডে জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বিখ্যাত গায়িকা মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন। শুধু তাই নয়, অনেক ওয়েব সিরিজ, সিরিয়াল এবং অ্যালবামেও কাজ করেছেন। তবে ইন্দোরের আধ্যাত্মিক গুরু ভাইয়ুজি মহারাজকে ঠগি বলে অভিযুক্ত করার পরই লাইমলাইটে আসেন। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ