সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
advertisement
বিনোদন

দয়া করে চটকদার শিরোনামে নিউজ করবেন না, আমার মেয়ে আছে: শ্রীলেখা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাক্টিভ জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়ের দুনিয়া সবই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। সেই সব পোস্ট থেকে তৈরি হয় খবরও। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তিনি জায়গা করে নেন শিরোনামে। এবার সেই শিরোনাম নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী। তবে কলকাতা নয়, ঢাকায় পৌঁছে সেখানকার মিডিয়ার প্রতি অসন্তোষের কথা বলেন শ্রীলেখা। তাঁকে নিয়ে লেখা চটকদার, আপত্তিজনক ও কুরুচিকর শিরোনামের বিরুদ্ধে সরব হন অভিনেত্রী।

সোমবার (১৬ জানুয়ারি) ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন শ্রীলেখা। ছবি প্রদর্শণী শেষে বাংলাদেশের মিডিয়ার মুখোমুখি হন শ্রীলেখা মিত্র। সোমবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছবিটি প্রদর্শিত হয়।

সেখানেই বাংলাদেশের মিডিয়া নিয়ে শ্রীলেখা মিত্র বলেন, ‘এ দেশের বেশকিছু ভুয়ো নিউজপোর্টাল আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে আপনারা এই ধরনের নিউজ করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আপত্তিকর শিরোনাম দিয়ে আমাকে নিয়ে নিউজ করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ, এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না।’

‘এবং ছাদ’ ছবির গল্প তৈরি হয়েছে উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস। শ্রীলেখা মিত্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বাংলাদেশি সাংবাদিকের বই থেকে নির্মিত বলিউডের ‘ফারাজ’

‘অপারেশন জ্যাকপট’ সিনেমা নির্মাণ নিয়ে কেন বির্তক?

মুক্তির আগেই ‘কেজিএফ-২’র রেকর্ড ভাঙ্গলো ‘পাঠান

সর্বশেষ পাওয়া সংবাদ