শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

ঢাকার সিনেমায় ভারতীয় একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করবেন ভারতের একঝাঁক তারকা। সিনেমাটির নাম ‘নলিনী’। প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। এই সিনেমায় অভিনয় করবেন ভারতের ১৯ অভিনয়শিল্পী।

ইতোমধ্যে ১৯ শিল্পীর অভিনয়ের অনুমতি দিয়ে একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ভারতীয় শিল্পীদের ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এ ছাড়া অভিনয়শিল্পীদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নলিনী’ সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন— শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছেন সাগরিকা চ্যাটার্জি। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়।

শুধু ভারতীয় তারকারা নন, সিনেমায় বাংলাদেশের শিল্পীরাও অভিনয় করবেন। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ