শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

পারিশ্রমিকের ১০ লাখ টাকা ফান্ডে দিলেন চার তারকা

বিনোদন ডেস্ক : নিজেদের পারিশ্রমিক ১০ লাখ টাকা অভিনয় শিল্পী সংঘের ফান্ডে প্রদান করলেন সংগঠনটির চার তারকা।

তারা হলেন- অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

সংগঠনের মুক্ত আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন তারা। একটি জাতীয় ইভেন্ট থেকে পারিশ্রমিক হিসেবে ওই অর্থ পেয়েছিলেন তারা। প্রত্যেকে তাদের আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক ফান্ডে জমা করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়।

এ প্রসঙ্গের সভাপতি নাসিম বলেন, আমরা ফান্ড গঠন করার লক্ষ্যে এটা করেছি। সামনে অনেক পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন করব।

অন্যদিকে এ প্রসঙ্গে সাজু খাদেম বলেন, আমাদের শিল্পীদের কল্যাণ ও সার্বিক সহযোগিতার জন্যই এই ফান্ড করা। আমাদের অ্যাক্টরস ইকুইটির ফান্ড যেন আরও সমৃদ্ধ হয়, সে কারণেই ফান্ডে টাকাটা জমা করা। আমরা চাই আমাদের ফান্ড সমৃদ্ধ থাকুক।

সর্বশেষ পাওয়া সংবাদ