শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে অবজারভেশনে আছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসারত ইমরোজ তিশা।

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিশা জানান, সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

এদিকে ফারুকীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। সবাই দ্রুত সুস্থতা কামনা করছেন নির্মাতার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে তিশা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে ফারুকীকে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।

প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ