সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
বিনোদন

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। তাই এই ছবির অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন কিং খানের ফ্যানেরা। চার বছরেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই ফ্যানেদের উন্মাদনাও তুঙ্গে। ভারতের পাশাপাশি দুবাইয়েও শাহরুখের ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। তাই দুবাইয়ে প্রচারে হাজির স্বয়ং শাহরুখ। বুর্জ খলিফা সেজে উঠল আলোয়। দুবাইয়ের দীর্ঘতম বিল্ডিংয়ের গায়ে দেখা গেল পাঠানের ট্রেলার।

ট্রেলারের রিলিজ থেকেই এই ছবি চর্চ্চায় রয়েছে। কখনও এই ছবির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি, কখনও আবার কোপ বসিয়েছে সিবিএফসি। ট্রেলারে রোমান্স, অ্যাকশন সবই চোখে পড়েছে। তবে যে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন শাহরুখ, দীপিকা, সেই ভাবে আগে কখনও দেখা যায়নি তাঁদের। সম্প্রতি দুবাইয়ে হাজির হয়েছিলেন শাহরুখ নিজেই। তখনই বুর্জ খলিফায় প্রদর্শিত হয় পাঠানের ট্রেলার। ট্রেলার দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

প্রসঙ্গত, কিং খানকে ওয়েলকাম জানাতে শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা ফ্যানেদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শোয়ের। দেশের ২০০ টি শহরে ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফ থেকে আয়োজন করা হয়েছে শোয়ের। অনুমান করা হয়েছে, এই বিশেষ শো থেকেই পাঠানের আয় হবে প্রায় ১ কোটি টাকা। প্রথম দিনে মুম্বইয়ের সাত থেকে আটটি শোয়ে হবে এই সেলিব্রেশন। অন্যদিকে দিল্লিতে হবে ৬টি শো। এছাড়াও বিভিন্ন শহরে হতে চলেছে কয়েকশো শো। শুধুমাত্র প্রথমদিনেই আটকে থাকবে না এই সেলিব্রেশন। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্ত জুড়েই চলবে এই শো। এমনকী পাঠান নিয়ে মার্চেনডাইজের প্ল্যানও করছে তাঁরা।

এসআরকে ইউনিভার্সের কো ফাউন্ডার যশ পাঠানি বলেন, ‘আমরা পাঠান লেখা টিশার্টও বিতরণ করব। ঢোল থাকবে, স্পেশাল কাট আউট থাকবে, আমরা উৎসবের মতো করে পাঠানের সেলিব্রেশন করব।’ সবমিলিয়ে বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছেন ফ্যান ক্লাবের। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

বিটকয়েনে তৈরি পোশাকে সৌন্দর্য প্রতিযোগিতায় ঝড় তুললেন এই সুন্দরি

‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর আপিল শুনানি ২১ জানুয়ারি

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল