সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন
advertisement
বিনোদন

৫০ হাজার ফ্যান একসঙ্গে দেখবে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক : চার বছরেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। তাই এই ছবির অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন কিং খানের ফ্যানেরা। তাই এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো যে অন্যান্য ছবির তুলনায় গ্র্যান্ড হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রথম দিনের পরিকল্পনা করে ফেলেছে শাহরুখ ফ্যান ক্লাব। ভারতের ২০০ টি শহর থেকে ৫০ হাজার ফ্যান দেখবে প্রথমদিনের শো।

শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা ফ্যানেদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শোয়ের। দেশের ২০০ টি শহরে ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফ থেকে আয়োজন করা হয়েছে শোয়ের। অনুমান করা হয়েছে, এই বিশেষ শো থেকেই পাঠানের আয় হবে প্রায় ১ কোটি টাকা। প্রথম দিনে মুম্বাইয়ের সাত থেকে আটটি শোয়ে হবে এই সেলিব্রেশন। অন্যদিকে দিল্লিতে হবে ৬টি শো। এছাড়াও বিভিন্ন শহরে হতে চলেছে কয়েকশো শো।

শুধুমাত্র প্রথমদিনেই আটকে থাকবে না এই সেলিব্রেশন। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্ত জুড়েই চলবে এই শো। এমনকী পাঠান নিয়ে মার্চেনডাইজের প্ল্যানও করছে তাঁরা। এসআরকে ইউনিভার্সের কো ফাউন্ডার যশ পাঠানি বলেন, ‘আমরা পাঠান লেখা টিশার্টও বিতরণ করব। ঢোল থাকবে, স্পেশাল কাট আউট থাকবে, আমরা উৎসবের মতো করে পাঠানের সেলিব্রেশন করব।’ সবমিলিয়ে বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছেন ফ্যান ক্লাবের। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ