শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
বিনোদন

নতুন বছরে নাসির উদ্দিন মাসুদের ৫ নাটক

বিনোদন ডেস্ক : এ সময়ের ব্যস্ততম নির্মাতা নাসির উদ্দিন মাসুদ নতুন বছরের জন্য ‘পাগলাটে’, ‘চ তে চোর’ ‘নাইস সুজ’ ‘অনলি বেস্ট ফ্রেন্ড’ও ‘বিষবৃক্ষ’ নামে ৫টি একক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ। তিনি বলেন, একটু ভিন্ন গল্প নিয়ে একক নাটকগুলো নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে কয়েকজন জনপ্রিয় তারকাদের সঙ্গে গল্প নিয়ে বসা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে নাটকগুলোর জন্য চুক্তিবন্ধ হব। তাই এই মুহূর্তে কোনো শিল্পীর নাম বলতে পারছি না।

নতুন নাটকগুলো প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ বলেন, এই নাটকগুলো একটার সঙ্গে আরেকটার গল্পের কোনো মিল নেই। হাস্যকর কর্মকাণ্ড, পারিবারিক সমস্যাসহ বিভিন্ন গল্প নিয়ে নাটকগুলো নির্মাণ করা হবে। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে নাটকগুলোর শুটিং হবে।

জানা গেছে, এই নাটকগুলো সামনে বিশ্ব ভালোবাসা দিবস ও ঈদের জন্য নির্মাণ হচ্ছে। ঈদের সময় বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

এদিকে নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ একুশে টিভির জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার মহল্লার গল্প নিয়ে নির্মাতা নির্মাণ করেছেন তারকাবহুল এই ধারাবাহিকটি।

দুই প্রভাবশালী পরিবারের গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম নাসির, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।

উল্লেখ্য, ‘গরম মহল্লা’ ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে আটটায় একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ