বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
advertisement
বিনোদন

সৌদি আরবে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দামাল’

বিনোদন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বেশ কয়েক বছর ধরে নিয়মিত হওয়া এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’।

ফরিদুর রেজা সাগর-এর কাহিনি অবলম্বনে ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, রিয়াদে এই উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ৮ ডিসেম্বর।

পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে আগামীকাল ২৪ নভেম্বর থেকে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।

সিয়াম, মিম, রাজ ছাড়াও এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন–ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত, সাঈদ বাবু, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ ও বৃষ্টিসহ অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ