বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
বিনোদন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী রিনা খান বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সম্প্রতি ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন একসময়ের দাপুটে এ অভিনেত্রী। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশানে নির্বাচনি প্রচারে অংশ নেন রিনা খান। গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশ এলাকায় প্রচারকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় রিনা খান জানান, তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন তিনি। 

দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রিনা খান। পাশাপাশি বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। রিনা খান বলেন, “দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।” 

এ সময় অভিযোগ করে রিনা খান জানান, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যারা দেশে থেকেছেন, তাদেরও নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। নিজের ক্ষেত্রেও বিভিন্ন সময় চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে দাবি রিনা খানের। 

এদিন, ধানের শীষের পক্ষে প্রচারে রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন, অভিনেত্রী হুমায়রা সুবাহ প্রমুখ। তারাও ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ