বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
বিনোদন

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন এসডি রুবেল

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল। সোমবার (২০ নভেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং মঙ্গলবার জমা দেন।

জানা গেছে, আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এসডি রুবেল। ‘লাল বেনারশী’ খ্যাত এ গায়ক গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, সেগুনবাগিচা, পল্টন, রমনার আশপাশ এলাকা মিলে ঢাকা-৮ আসন। এই আসনেই আমার বাসা, তাই এখানেই মনোনয়ন চেয়েছি।

নব্বই দশকে গানের জগতে পা রাখেন এস ডি রুবেল। তার প্রথম একক অ্যালবামের নাম ‘অশ্রু’। তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘লাল বেনরশী’সহ বেশকিছু গান।

গায়কের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল।

সর্বশেষ পাওয়া সংবাদ